#জাতীয়

হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৭১৯

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ১লা জুলাইয়ের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হলেও, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১১৮টি শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৬৭টি শিশু হামে আক্রান্ত এবং ৯৫১টি শিশু হামের উপসর্গজনিত রোগী।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭১৯টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬২৬টি শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ৯৩টি শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৮ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ১৩২ জন। এই সময়ে মোট ৮৫ হাজার ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৮১ হাজার ৮৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় ৮৮২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯০৮টি শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *