#আন্তর্জাতিক

আরব সাগরে মার্কিন হেলিকপ্টারের জরুরি অবতরণ, নিখোঁজ এক ক্রু

আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। এই দুর্ঘটনায় চার ক্রুর মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, শত্রুপক্ষের হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বুধবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড (ন্যাভসেন্ট) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ন্যাভসেন্ট জানায়, ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ (সিভিএন-৭৭) বিমানবাহী রণতরীতে নিয়োজিত এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টারটি আরব সাগরে জরুরি অবতরণ করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জরুরি অবতরণের পেছনে শত্রুপক্ষের কোনো হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। উদ্ধারকৃত তিন ক্রু বর্তমানে ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ বিমানবাহী রণতরীতে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট তল্লাশি অভিযান চালাচ্ছে। ঘটনার কারণ জানতে একটি তদন্ত শুরু হয়েছে বলেও ন্যাভসেন্ট উল্লেখ করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *