বিএনপি নেতা রাশেদ খান অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ‘জুলাই’ বিষয়ক মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্যকে ‘শেখ হাসিনার অপরাধের শামিল’ বলে উল্লেখ করেন।
রাশেদ খান তার পোস্টে লেখেন, ‘এত রক্ত, এত ত্যাগের ‘জুলাই’কে যারা ধারণ করতে পারে না, বরং শেখ হাসিনার প্রতি দরদ দেখায়; তাদের শেখ হাসিনার কাছে গিয়ে থাকা উচিত।’ তিনি আরও বলেন, ‘জুলাই পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ও সরকার সংশ্লিষ্টরা যেসব বিতর্কিত কাজ করেছে, সেটি নিয়ে সমালোচনা করতে গিয়ে যারা ‘জুলাই’য়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে; স্বয়ং ‘জুলাই’কে প্রশ্নবিদ্ধ করবে, তাদের ঠিকানা বাংলাদেশ নয়।’
বিএনপি নেতা রাশেদ খান আরও মন্তব্য করেন, ‘বাংলাদেশের আলোবাতাস গ্রহণ করে ‘জুলাই’ নিয়ে শাওনের মতো পতিত দোসরদের নোংরামি বরদাস্ত করার সুযোগ নেই। মনে রাখতে হবে, ‘জুলাই’ আর অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো দল এক জিনিস নয়। ‘জুলাই’ কোনো ব্যক্তির নয়, ‘জুলাই’ সামষ্টিক।’
পোস্টের শেষাংশে তিনি দৃঢ়ভাবে বলেন, ‘জুলাইয়ের ঠিকাদারি যেমন জাতি কাউকে দেয়নি, ‘জুলাই’ নিয়ে বিতর্কিত মন্তব্য করার স্পর্ধাও জাতি সহ্য করবে না।’




