#অস্ট্রেলিয়া #আন্তর্জাতিক

সিডনিতে একের পর এক বাংলাদেশি সংগঠন, নাকি তিনটি পদের প্রতিযোগিতা?

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার কণ্ঠ
সিডনিতে একের পর এক বাংলাদেশি সংগঠন, নাকি তিনটি পদের প্রতিযোগিতা?
সিডনিতে বাংলাদেশি সংগঠনের অভাব নেই। প্রতিনিয়ত নতুন নতুন সংগঠনের জন্ম হচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, অনেক ক্ষেত্রে এসব সংগঠন গড়ে ওঠার পেছনে জনকল্যাণ, সামাজিক উন্নয়ন কিংবা কমিউনিটির ঐক্যের চেয়ে বড় হয়ে দেখা দেয় তিনটি পদ— প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আর ট্রেজারার!
কে প্রেসিডেন্ট হবেন, কে সাধারণ সম্পাদক হবেন, আর কার হাতে থাকবে কোষাধ্যক্ষের দায়িত্ব—এ নিয়ে চলে প্রতিযোগিতা, দলাদলি, বিভক্তি। কখনো একই উদ্দেশ্য ও একই কমিউনিটির মানুষ কয়েক ভাগে বিভক্ত হয়ে একাধিক সংগঠন তৈরি করেন।
প্রশ্ন হলো, আমরা কি সংগঠন তৈরি করি মানুষের কল্যাণে, নাকি নিজেদের পরিচয়, পদ-পদবি আর সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য?
একটি সংগঠনের প্রকৃত শক্তি তার প্রেসিডেন্টের চেয়ার নয়; তার শক্তি হলো সদস্যদের সততা, পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য এবং সমাজের জন্য নিঃস্বার্থ কাজ করার মানসিকতা।
মনে রাখতে হবে, পদ-পদবি সাময়িক, কিন্তু মানুষের জন্য করা ভালো কাজ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে।
সিডনির বাংলাদেশি কমিউনিটির আজ নতুন নতুন সংগঠনের চেয়ে বেশি প্রয়োজন ঐক্য, সহযোগিতা, যোগ্য নেতৃত্ব এবং বাস্তবমুখী সামাজিক কর্মকাণ্ড।
আসুন, পদ-পদবির প্রতিযোগিতা নয়, মানুষের ভালোবাসা অর্জনের প্রতিযোগিতায় নামি। সংগঠনের সংখ্যা নয়, সংগঠনের কাজের মান বাড়াই।
কারণ, মনে রাখবেন,
চেয়ার বড় নয়—মানুষ বড়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *