#জাতীয়

জুলাই মাসের এলপিজি ও অটোগ্যাসের দাম ঘোষণা হবে বৃহস্পতিবার

জুলাই মাসে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (২ জুলাই)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর জুলাই মাসের সিপি অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হবে। বৃহস্পতিবার বিকেল ৩টায় ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণের নির্দেশনা প্রকাশ করা হবে।

এর আগে গত ২ জুন এলপি গ্যাসের সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। একইসাথে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছিল, যেখানে প্রতি লিটার অটোগ্যাসের মূসকসহ দাম ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।

নতুন ঘোষণায় এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ছে নাকি কমছে, তা জানতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *