#রাজনীতি

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা এবং রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ইরান সফরে যাচ্ছেন। যদিও তার সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে ভিসার আবেদন মঞ্জুর হয়েছে এবং বিমানের টিকিট সংগ্রহের প্রক্রিয়া চলছে।

এনসিপি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে নাসীরুদ্দীন পাটওয়ারী ভিসার জন্য আবেদন করেন। বুধবার (১ জুলাই) তার আবেদন অনুমোদিত হওয়ার খবর নিশ্চিত করা হয়।

একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলও ইরান যাচ্ছে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং এস এম খালিদুজ্জামান।

কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হন। আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম এবং খামেনির জন্মস্থান মাশহাদে তার শেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *