অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়িক সহযোগিতা ও বিনিয়োগ সম্ভাবনাকে আরও সম্প্রসারণের লক্ষ্যে
মর্যাদাপূর্ণ এ আয়োজনের উদ্বোধন করবেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স এমপি। এতে যোগ দেবেন অস্ট্রেলিয়া ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা।
সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দুই দিনব্যাপী এ এক্সপো অনুষ্ঠিত হবে সিডনির Masonic Centre (66 Goulburn Street, Sydney NSW 2000) প্রাঙ্গণে।
আয়োজকদের মতে, এই বিজনেস এক্সপো হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য সহযোগিতার একটি টার্নিং পয়েন্ট। এর মূল লক্ষ্য—
* অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো
* গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীদের সাথে সংযুক্ত হওয়া
* বিভিন্ন শিল্পখাতে সহযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করা
* নতুন বাজারে ব্র্যান্ডের দৃশ্যমানতা বৃদ্ধি করা
* বিশেষজ্ঞদের সেমিনারের মাধ্যমে বাজার অন্তর্দৃষ্টি অর্জন করা।
এই এক্সপোতে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাত তুলে ধরা হবে, যার মধ্যে রয়েছে
• টেক্সটাইল (সুতা, কাপড়, পোশাক)
• চামড়া ও জুতা শিল্প
• পাট ও পাটজাত পণ্য
• রিসাইক্লিং পণ্য
• শিক্ষা সেবা
• খাদ্য ও মৌসুমি ফল
• শিপিং ও প্যাকেজিং
• কৃষি
• হোম ফার্নিশিং
• হস্তশিল্প
আয়োজক কমিটি আরও জানান, এর মাধ্যমে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এক্সপোতে অংশগ্রহণের জন্য ফ্রি রেজিস্ট্রেশন উন্মুক্ত রাখা হয়েছে।
australiabangladeshbusinessfor
Australia Bangladesh Business Forum
+61 402 695 572
এ আয়োজনকে সহযোগিতা করছে NSW Government, Investment NSW, Bangladesh Ministry of Commerce, Aus trade. Australian high commission Dhaka, Greater Cumberland Chamber of Commerce, Canterbury Bankstown Chamber of Commerce, Parramatta Chamber of Commerce, MUSIAD Sydney, Australian Maltese chamber of commerce, Liverpool chamber of commerce, Karnaphuli Ship Builders ও ড্যাফোডিল ইউনিভার্সিটি সহ একাধিক অস্ট্রেলিয়ান ও বাংলাদেশি বাণিজ্যিক সংগঠন।
ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য এ আয়োজন হয়ে উঠবে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ।




