#বাণিজ্য

ব্যাংক লেনদেনে নতুন ফি নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত এক সার্কুলারে এই তথ্য জানানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, এনপিএসবি (NPSB) ব্যবস্থার মাধ্যমে সংঘটিত লেনদেন এবং কার্ড স্কিমের অধীনে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অফ সেল (POS) ও বাংলা কিউআর কোড ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেটের (MDR) সীমা নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী সার্কুলারের সকল ফি, চার্জ এবং শর্তাবলী অপরিবর্তিত রেখে, এনপিএসবি-এর আওতায় শুধুমাত্র বাংলা কিউআর কোড পরিশোধ পদ্ধতি ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, এমএফএস (মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস) এবং পিএসপি (পেমেন্ট সার্ভিস প্রোভাইডার) এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান কর্তৃক মার্চেন্ট থেকে আদায়যোগ্য এমডিআর-এর সর্বনিম্ন হার ১% (ভ্যাট অন্তর্ভুক্ত) নির্ধারণ করা হয়েছে।

তবে, ডিজিটাল লেনদেনের প্রসারে উৎসাহ দিতে যেকোনো অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান প্রচারমূলক কার্যক্রম (প্রোমোশনাল ক্যাম্পেইন) পরিচালনা করতে পারবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-২) মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *