#শিক্ষা

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা: সভাপতি ইব্রাহীম রনি, সম্পাদক হাবিবউল্লাহ খালিদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) অনুষ্ঠিত এক সদস্য সমাবেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে ইব্রাহীম হোসেন রনিকে সভাপতি পদে বহাল রাখা হয়েছে এবং হাবিবউল্লাহ খালিদকে নতুন সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ উপস্থিত ছিলেন। তিনি ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য ইব্রাহীম হোসেন রনিকে শাখা সভাপতি হিসেবে বহাল থাকার ঘোষণা দেন।

সভাপতি ঘোষণার পর শাখা সম্পাদক মনোনয়নের জন্য সদস্যদের মতামত চাওয়া হয়। সদস্যদের পরামর্শের ভিত্তিতে হাবিবউল্লাহ খালিদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

সমাবেশে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভার শেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *