#অস্ট্রেলিয়া #আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে সফলভাবে নির্বাচন সম্পন্ন ।

বাংলার কন্ঠঃ নিজস্ব প্রতিনিধি ঃ
প্রথম বারের মত Australian Muslim Welfare Centre (AMWC) এর ইলেকশন খুব কাছাকাছি থেকে অভজারবেশন করার জন্য সুযোগ পেয়েছিলাম। ধন্যবাদ AMWC এর নির্বাচন কমিশনকে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য ।
সব সময়ই AMWC এর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় বলে শুনে আসছিলাম আর এইবার নিজের চোখেই দেখলাম।
নির্বাচন কমিশন, AMWCএর প্রেসিডেন্ট, সেক্রেটারী, সকল দায়িত্ব প্রাপ্ত সদস্য, প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী, সাপোর্টার এবং সকল সাধারন সদস্যবৃন্দকে অসংখ্য ধন্যবাদ নির্বাচনে এমন সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য।
সাধারণত প্রতি দুই বৎসর পরপর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বছরও গত 6 সেপ্টেম্বর শনিবার নির্বাচন হয়েছে । নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ছিলেন ডাক্তার তোজাম্মেল হোসেন। তিনি সুন্দর এবং নিষ্ঠার সাথে নির্বাচনের দায়িত্ব পালন করেন । নির্বাচনের দিন দুইজন সাংবাদিক ( নাইম আব্দুল্লাহ, জাকির হোসাইন) নিরপেক্ষভাবে প্রচার চালিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ।
AMWC কে সফলভাবে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার এবং একে অপরের নামে অশ্লীল কথা না বলার আহবান রইল।
ধন্যবাদ সকলকে ।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে সফলভাবে নির্বাচন সম্পন্ন ।

নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা