বাংলার কণ্ঠঃ নিজস্ব প্রতিনিধি
গাড়ির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে সিডনীর মিন্টুতে একটি শিশুর মৃত্যু হয়েছে । মিন্টুর সপিং মলের কার পার্ক এলাকায় দুর্ঘটনা আজ বেলা ৩.৩০ টার দিকে ঘটে । দুর্ঘটনার পরে শিশু গুরুতর আহত অবস্থায় ছিল।
জরুরী সেবার কর্মীরা বলেন দুপুর ৩.৩০ টার দিকে তাদেরকে শপিং মলের পার্কে ডাকা হয়, যেখানে বলা হয়েছিল যে , একজন পথচারী গাড়ির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। পুলিশ শিশুটির উপর সিপিআর শুরু করে যখন তাকে প্যারামেডিকদের দ্বারা চিকিৎসা দেওয়া হয়, তবে, সেখানেই তার মৃত্যু ঘটে। পাঁচ বছর বয়সী শিশু প্যারামেডিকদের দ্বারা চিকিৎসা নেওয়ার পরে গুরুতর অবস্থায় ওয়েস্টমিডের চিলড্রেনস হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
সুত্রঃ এবিসি নিউজ অস্ট্রেলিয়া ।




