#বাণিজ্য

শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

বাংলাদেশের নির্মাণ শিল্পে গুণগত মান ও উদ্ভাবনের অগ্রণী প্রতিষ্ঠান শাহ্ সিমেন্ট, NEXT50-এর সহযোগিতায় সম্প্রতি রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে “Architecture: Connecting Global Modernity with Local Identity” শীর্ষক একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। এই গুরুত্বপূর্ণ আয়োজনে দেশের বিশিষ্ট স্থপতি, প্রকৌশলী, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং নির্মাণ খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

সেমিনারটির মূল উদ্দেশ্য ছিল স্থাপত্য, নির্মাণ ও নকশা বিষয়ক সমসাময়িক ভাবনা এবং জ্ঞান বিনিময় করা। এটি বৈশ্বিক আধুনিক স্থাপত্যচর্চার সঙ্গে স্থানীয় সংস্কৃতি, পরিবেশ ও পরিচয়ের সংযোগ নিয়ে একটি অর্থবহ আলোচনা ও চিন্তা বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত স্থপতি এবং ২০২০ সালের AIA গোল্ড মেডেল বিজয়ী মার্লন ব্ল্যাকওয়েল। তিনি তার মূল প্রবন্ধে তুলে ধরেন কিভাবে সমসাময়িক স্থাপত্য স্থানীয় ইতিহাস, জলবায়ু, উপকরণ, সংস্কৃতি এবং মানুষের জীবনধারার সঙ্গে সংযুক্ত থেকে আন্তর্জাতিক মানের নকশা নির্মাণ করতে পারে।

ব্ল্যাকওয়েলের এই উপস্থাপনা অংশগ্রহণকারীদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি, সৃজনশীল চিন্তা এবং ভবিষ্যৎ স্থাপত্যচর্চার জন্য মূল্যবান অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।

মূল প্রবন্ধের পর একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (IAB) প্রতিনিধি, প্রখ্যাত স্থপতি ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের প্রেক্ষাপটে আধুনিক স্থাপত্য, সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ এবং টেকসই নগর উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গভীর মতবিনিময় হয়।

অনুষ্ঠানে শাহ্ সিমেন্টের পক্ষ থেকে জানানো হয় যে, স্থাপত্য কেবল ভবন নির্মাণের বিষয় নয়; এটি মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, সমাজ এবং ভবিষ্যৎ নির্মাণের অন্যতম ভিত্তি। এই বিশ্বাস থেকেই শাহ্ সিমেন্ট বিশ্বমানের স্থাপত্যচিন্তা ও স্থানীয় অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে এবং দেশের স্থাপত্য ও নির্মাণ খাতে জ্ঞানভিত্তিক আলোচনা ও উদ্ভাবনী চিন্তার প্রসারে নিয়মিত ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড হিসেবে শাহ্ সিমেন্ট কেবল উন্নতমানের নির্মাণসামগ্রী সরবরাহেই নয়, বরং স্থাপত্য, প্রকৌশল ও নির্মাণ খাতের টেকসই উন্নয়নে জ্ঞানচর্চা, উদ্ভাবন এবং পেশাগত উৎকর্ষকে উৎসাহিত করতেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ। এই সেমিনারটি তাদের সেই দীর্ঘমেয়াদি অঙ্গীকারেরই একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।

অনুষ্ঠানের সমাপনীতে অংশগ্রহণকারীরা এমন জ্ঞানভিত্তিক উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা ভবিষ্যৎ বাংলাদেশের স্থাপত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও বিশ্বমানের করে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্বের ওপর জোর দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *