মার্কিন দূতাবাস ঘিরে নিরাপত্তা জোরদার, সোয়াত ও অতিরিক্ত পুলিশ মোতায়েন
রাজধানীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গুলশান এলাকার মার্কিন দূতাবাস ও আশপাশের স্থাপনার নিরাপত্তা বেষ্টনী আরও কঠোর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশেষায়িত ইউনিট সোয়াত সদস্যদেরও দেখা গেছে মাঠে। সোমবার রাতে গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মার্কিন দূতাবাসসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। […]


